নিজস্ব প্রতিবেদক | ১১:২৮ পিএম, ২০২৫-১১-১৮
নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে রাঙামাটির কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কাউখালী থানা পুলিশ মঙ্গলবার, ১৮ নভেম্বর) ও সোমবার (১৭ নভেম্বর) কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ ও ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সাগর।
গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে দুজন উপজেলার কলমপতি ইউনিয়ন, দুজন ঘাগড়া ইউনিয়ন ও একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited